দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সই করা এক আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে।
তবে ঠিকাদারি সমিতির বিরোধকে কেন্দ্র করে বিএনপির এক নেতাসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার একদিনের মাথায় ওসি জাহাঙ্গীর আলমের বদলির আদেশ আসায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
ডিআইজি কার্যালয়ের আদেশ অনুযায়ী, বদলি হওয়া ওসি আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
তবে বদলি আদেশে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি ওসির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এ বিষয়ে এখনো তার কার্যালয়ে অফিসিয়াল চিঠি পৌঁছেনি।
এমএম/